স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: মঙ্গলবার দুপুরের পর এক-এক করে বিসিবির পরিচালকরা মিরপুর হোম অব ক্রিকেটে আসা শুরু করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এলেন দুপুর ২টার কিছু আগে।
বোর্ড পরিচালক ও বোর্ড সভাপতিকে দেখেই বোঝা যাচ্ছিল, মাথায় অনেক বোঝা নিয়ে সভায় বসছেন তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় গিয়ে শেষ হয় বোর্ড সভা।
বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাইজিংবিডির পাঠকদের জন্যে সেগুলো তুলে ধরা হলো :
১) সাকিবের শাস্তি কমলো তিন মাস। এর আগে সাকিবকে ছয় মাস নিষিদ্ধ করে বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন সাকিব।
২) বিদেশের লিগগুলোতে সাকিবকে দেড় বছরের জন্য নিষিদ্ধ করে বোর্ড। তবে আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বোর্ড।
৩) আগামী বছরের এপ্রিলে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো থেকে বকেয়া আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছে বিসিবি।
৪) বিপিএলের ইভেন্ট কোম্পানি গেম অন থেকে অর্থ আদায় এবং আলোচনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।
৫) ১৬ সেপ্টেম্বর ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন।
৬) ইনচিনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।
৭) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নিজাম উদ্দিন সুজন।
৮) টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জন্য শিগগিরই আলাদা অধিনায়ক নিয়োগ দেবে বিসিবি।
যেসব সিদ্ধান্ত নেওয়া হলো বিসিবির সভায়
আপডেট :August 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
