Skip to content

রাজাবাজার-মগবাজারের চার খুন সিরিয়াস কিছু না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর পূর্ব রাজাবাজার ও মগবাজারের চার খুনের ঘটনা তেমন সিরিয়াস কিছু না উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এগুলো নিয়ে চিন্তিত ও উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, রাজধানীর খুনের এ ঘটনা নিয়ে সাংবাদিকরা যেভাবে আমাকে প্রশ্ন করছেন আসলে ঘটনা দুটি তেমন সিরিয়াস কিছু না। এগুলো হঠাৎ করে হয়।
শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। আমরা নগরবাসী নামের একটি সংগঠন এই গোলটেবিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান।
রাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগে ফারুকী হত্যায় একজন আটক করেছি। হত্যার মোটিভ নিয়ে আমরা কাজ করছি। মগবাজারের ঘটনা এক সন্ত্রাসী হঠাৎ করে ঘটিয়ে চলে গেছে। তাকে যেকোনো সময় গ্রেফতার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫