বিনোদন ডেস্ক ॥ সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ফ্যাশন সপ্তাহে দেখা হয় মাইকেল পিট ও ক্রিস্টেন স্টুয়ার্টের। গুজব ওঠে, ‘বোর্ডওয়াক এম্পায়ার’ তারকা পিটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন।
কিন্তু মাইকেল পিট নিজে এ গুজব অস্বীকার করেছেন। পিটের এক প্রতিনিধি বলেন, “আমরা কখনই আমাদের ক্রেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না। পিট ও ক্রিস্টেনকে নিয়ে যে গুজব ছড়িয়েছে তাতে সত্যিই কোনো সত্য তথ্য নেই। তারা প্রেম করছেন না।”
রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় ‘টোয়াইলাইট’র তার সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের মধ্যকার চার বছরের সম্পর্ক ভেঙে যায়। রবার্টকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন ২৩ বছর বয়সি ক্রিস্টেন।
