Skip to content

জলদস্যুর কবলে ভারতীয় নাবিকবাহী তুরস্কের জাহাজ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পশ্চিম আফ্রিকার দেশ গাবনের উপকূলে জলদস্যুর হাতে অপহরণের শিকার হয়েছে ২৪ ভারতীয় নাবিকসহ তুরস্কের তেল ও রাসায়নিক ট্যাঙ্কারবাহী জাহাজ। জাহাজটির মালিক তুরস্কের কোম্পানির প থেকে বলা হয়েছে, এমভি কটন নামের জাহাজটিকে সোমবার ভোরে জেনটিল পোর্টের ১৫ মাইল দূর থেকে জলদস্যুরা অপহরণ করেছে। সোমবার ভোরের দিকে গাবনের জেনটিল বন্দর ছাড়ার পরপরই জাহাজটি তুরস্কে কোম্পানির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, উপগ্রহের চিত্রে দেখা গেছে, মঙ্গলবার ভোরের দিকে জাহাজটি নাইজেরিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫