স্টাফ রিপোর্টার ॥ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকোরেশন (বিআইএফডি) এক্সপো-২০১৩’। ১৮ থেকে ২০শে জুলাই পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে। মেলায় ফার্নিচার, পাটপণ্য, গৃহসজ্জা সামগ্রী, গৃহের প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্র্যাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মেলা চলবে। ১৮ই জুলাই সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইএফডি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা খোলা থাকবে। মেলায় অংশ নিচ্ছে ৫০টি প্রতিষ্ঠান।
আজ আন্তর্জাতিক ফার্নিচার মেলা
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
