Skip to content

সরকারের উপর দেশের মানুষের আস্থা আছে : শেখ হাসিন

াবাংলাভূমি২৪ ডেস্ক ॥ সরকারের উপর দেশের মানুষের আস্থা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্তর্জাতিক দুটি সংস্থার প্রধান নির্বাচিত হওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের উপর বাংলাদেশের মানুষের আস্থা আছে, যদি তাদের আস্থা বিশ্বাস আমাদের ওপর না রাখত তাহলে আমরা এ বিজয় অর্জন করতে পারতাম না। তাই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন তাদেরই প্রাপ্য। প্রধানমন্ত্রী বলেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই সংস্থার সদস্যপদ হারিয়েছিল, আমরা আবার তা উদ্ধার করেছি। ২০০৮ সালে সেনা সাশনের সময় পুনরায় সদস্য হারিয়েছিল। আমরা এখন আবার উদ্ধার করে এনছি। সত্যিকার অর্থে এটা জনগণের জয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫