লাইফস্টাইল ডেস্ক ॥
বান্ধবীর সঙ্গে প্রথম ডেট?ঢাকা: বান্ধবীর সঙ্গে প্রথম ডেটে যাচ্ছেন। অদ্ভুত এক উত্তেজনা ঢেউ খেলে যাচ্ছে বুকের পাঁজড়ে। ভাবছেন পছন্দের মানুষটি আপনাকে পছন্দ করবে কিনা! আপনার বান্ধবীর কাছে ডেটটি সুন্দর ও আকর্ষণীয় হবে কিনা। কী করলে আপনার সঙ্গীটি সারা জীবন মনে রাখবে দিনটিকে। মনের মধ্যে হাজারও প্রশ্নের উকিঝুকি। চিন্তায় ঘেমে-নেয়ে একাকার। তাই আপনার মনের কথা ভেবেই আজ রইলো কিছু সহজ কৌশল।
# খুব বেশি চিন্তা করলে চেহারায় ডার্কনেস কাজ করবে। দেখতে অপেক্ষাকৃত অসুন্দর লাগবে। তাই এতো ভাবার কোনও দরকার নেই। এই সমস্যার সমাধান শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখুন সব কিছু ঠিক মত এগোবে।
# ডেটে গিয়ে আপনাকে দেখতে সুন্দর লাগুক বা মন্দ, আপনার সঙ্গীর সামনে বসে মিষ্টি করে হেসে কথা বলার চেষ্টা করুন। এতে আপনার মনের মধ্যে চলা টানাপোড়েন লুকোতে পারবেন। আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারবেন।
# সরাক্ষণ সুস্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করুন। চুপ করে বসে এদিক ওদিক তাকিয়ে আপনার সঙ্গীকে বিরক্তির মধ্যে ফেলবেন না। আর আপনার যদি কম কথা বলার অভ্যাস থাকে। তাহলে সঙ্গীটি যা বলছে তা মন দিয়ে শোনার চেষ্টা করুন।
# প্রথম দিনে আপনার প্রতি তার ভালো ধারণা জন্মাতে নৈতিকতা বিষয়ে কিছু বলুন। তার ভালো লাগা বিষয়ে আগ্রহ প্রকাশ করুন।
# ছোট হাস্য-রসের কথা বলে তাকে আনন্দ দিতে পারেন। ধীরে ধীরে প্রশ্ন করে জানতে পারেন তার বিষয়ে।
# সবসময় আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। নিচের দিকে বা অন্য দিকে তাকিয়ে নিজেকে বোকার পরিচয় দেবেন না। প্রথম ডেটে গেলে এই টিপটি ভীষণ কর্যকর।
# নিজেকে একদম ঠান্ডা রাখুন। এতে আপনার নিজের ওপর বিশ্বাস বজায় থাকবে।
বান্ধবীর সঙ্গে প্রথম ডেট?
আপডেট :October 27, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
