Skip to content

৯৯টি আইফোন দিয়ে প্রেমের প্রস্তাব, অতঃপর…

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: চীনের গুয়াংজুর এক প্রোগ্রামার ৯৯টি আইফোন-৬এস কিনে তার পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন।
এ্রই কাণ্ড ঘটাতে গিয়ে প্রেমিকের পকেট থেকে খসে গেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা, যা একজন সাধারন কর্মজীবীর আয় করতে সময় লাগে প্রায় ১৭ বছর। এই পরিমাণ অর্থ আয় করতে প্রেমিক পুরুষটির লেগেছে প্রায় দুই বছর।
ক্রয়কৃত আইফোন গুলো দিয়ে হৃদয় আকৃতি তৈরী করে সে এবং তার মধ্যে ফুল দিয়ে প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দেন। এ সময় তার সহকর্মী এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।
কিন্তু দূঃখের বিষয়, প্রেমের জন্য এতো বড় কাণ্ড ঘটিয়েও হৃদয় জয় করা সম্ভব হয়নি ভালোবাসার মানুষটির। মেয়েটি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: দ্যা টেলিগ্রাফ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫