স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: কোটাবিরোধী আন্দোলনকারীরা চাকরির অযোগ্য, ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হবে- মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এরকম বক্তব্যের প্রেক্ষিতে আজ রাতের বাংলা ভিশনের লাইভ টকশোতে ড. আসিফ নজরুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এভাবে বললে হয়?
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে অসংখ্য ভাংচুরের ঘটনা ঘটেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি নিয়ে হামলা-ভাংচুর ও হত্যাযজ্ঞ চালিয়েছে, সেক্ষেত্রে কি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দিয়েছেন? আজকে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে হামলায় শিকার হওয়ার পর ২/১টি ঢিল কিংবা ভাংচুর করার কারনে চাকরিপ্রার্থী তরুণদের বিষয়ে এরকম বক্তব্য কি চলে?
বিশিষ্ট অভিনেতা হাসান মাসুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোটা-পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনের নামে যারা ভাঙচুর, নৈরাজ্য ও স্থাপনা ধ্বংস করেছে, তাদের পিএসসির অধীনে কোনো চাকরি হবে না।’
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলীয় ছাত্র সংগঠনের ছাত্ররা যখন দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি করে, টেন্ডার নিয়ে সংঘাতে মেতে ওঠে, অবুঝ ছোট শিশু মারা যায় তাদের সেই গোলাগুলির মধ্যে পড়ে, তারপর তারা কি পিএসসির অধীনে চাকরি পায় অথবা পাবে?
