Skip to content

সার্কের সামনে বড় চ্যালেঞ্জ ক্ষুধা ও দারিদ্র্য: শেখ হাসিনার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে রাজতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্কের সামনে বড় চ্যালেঞ্জ হলো ক্ষুধা ও দারিদ্র্য।

তিনি আরো বলেন, ‘দারিদ্র্যম্ক্তু দেশ গড়তে তার সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।’ ১৮তম সার্ক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি তার সরকারের গৃহিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের চিত্র তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে হবে এক উন্নত দেশ।’
শেখ হাসিনা শিক্ষা, খাদ্য নিরাপত্তা, আইসিটি, বৈশ্বিক উষ্ণতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘সার্ক দেশগুলোর মধ্যে কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হওয়া এখন খুবই প্রয়োজন, যাতে পারস্পরিক সহযোগিতা থাকবে। এতে এসব দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়বে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫