কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
কাপাসিয়া উপজেলার জলপাইতলা গ্রামে রোটারী ক্লাব অব উত্তরা ও ইনার উইল ক্লাব অব উত্তরার যৌথ সহযোগিতায় আরসিসি জলপাইতলার উদ্যোগে গত ২৯ নভেম্বর সকালে ২ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়েছে।
আরসিসি জলপাইতলার রোটারিয়ান আজিজুল হক আরজুর সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুন সিরাজুল আলমের সার্বিক তত্বাবধানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রেসিডেন্ট রিফাত জাহান লিমা, রোটারিয়ান কলিমুর রহমান, সালাহ্ উদ্দিন আহমেদ, বিএম সোয়েব, কেএস আলম ফিরোজ, সেক্রেটারী সুরাইয়া তালুকদার, আফজাল হোসেন সেলিম, দেলোয়ার হোসেন, ওয়াসি উদ্দিন আল মাসুদ, সৈয়দ নাজমূল হক রিপন, পারভীন আক্তার, সাইফুল আজম চৌধূরী, সুজিত কুমার পোদ্দার, ইনার উইল ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট নারগিছ আহমেদ, ফেরদৌস রহমান, সেলিমা ওয়াদুদ, দিপালী মেহেরুন নাহার, মাসুদ এ খান, অধ্যাপক বাবুল, স্থানীয় ইউপি সদস্য আব্দলু হাই মাষ্টার, সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক নূরুল আমীন সিকদার, সাংবাদিক মঞ্জুরুল হক প্রমুখ।
উল্লেখ, আরসিসি জলপাইতলার উদ্যোগে ইতিপূর্বে আশপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্রদের মাঝে বিনা মূল্যে স্যানিটারী টয়লেট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছে।
কাপাসিয়ায় রোটারী ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ
আপডেট :December 1, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
