Skip to content

বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে আশুলিয়ায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাতটার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক ইয়াংওয়ান পোশাক কারখানায় কাজ করতেন।

এদিকে এ ঘটনায় উত্তেজিত শ্রমিকেরা ঘাতক বাসটিতে আগুন দিয়ে বিক্ষোভ করে। এসময় তারা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আশুলিয়া থানার পরিদর্শক-তদন্ত (ইন্সপেক্টর) আজাহারুল ইসলাম জানান, সকালে ডিইপিজেড এলাকায় রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫