Skip to content

স্মৃতিসৌধ এলাকায় পোস্টার-ব্যানার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের বিশমাইল থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে বলেছে সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পৃথক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী শনিবার (১৩ ডিসেম্বর) থেকে সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়া, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে সৌধের বাগানের ফুলের কোনো প্রকার ক্ষতি সাধন না করার আহ্বানও জানিয়েছে সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫