Skip to content

অবৈধ অভিবাসী শনাক্ত করতে কমিটি

স্টাফ রিপোর্টার ॥ দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা ও তাদের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে সম্প্রতি পাঁচ সদস্যের উচ্চ মতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি এবং অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব (প্রবিধি ও নীতি)।
শনিবার অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কমিটির সদস্যদের জন্য শিগগিরই একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানসহ সমন্বয় সাধন এবং অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে নিজেদের মধ্যে অনলাইন কানেকটিভিটি স্থাপন করবেন। অবৈধ অভিবাসন ও আর্থিক অপরাধের পাশাপাশি কমিটি বিদেশি নাগরিকদের অবৈধ কার্যকলাপও খতিয়ে দেখবে এবং এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ পাঠাবে।
সূত্রমতে, গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে, দেশে প্রচুর অবৈধ বিদেশি নাগরিক অবস্থান করছেন। এরা অবৈধভাবে অর্থ পাচারসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এ কারণে তাদের শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫