Skip to content

সোনাক্ষী সিনহার নতুন ছবি

সম্প্রতি ‘লুটেরা’ ছবিটি দিয়ে আলোচনায় এসেছেন সোনাক্ষী সিনহা। এ ছবিতে তিনি অভিনয় করেছেন রণবীর সিংয়ের বিপরীতে। ছবিতে একদমই সাদাসিধা একজন রোমান্টিক তরুণীরূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। তবে এ ছবিটির রেশ কাটতে না কাটতেই সোনাক্ষীর আরও একটি নতুন ছবির প্রমো ও গান বর্তমানে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। ছবির নাম ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই-২’। ‘লুটেরা’র রোমান্টিক সোনাক্ষীকে এ ছবিতে দেখা যাবে অ্যাকশন লেডিরূপে। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। আরও রয়েছেন ইমরান খান। এদিকে এর আগে বছর দুয়েক আগে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’ ছবিতে কাজ করেছিলেন অজয় দেবগন, ইমরান হাশমি, কঙ্গনা রানাওয়াত ও প্রাচী দেশাই। সেই ছবিটিও বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করে। এবার সেই ছবির এ সিক্যুয়ালে অভিনেতা-অভিনেত্রী সম্পূর্ণ বদল করা হয়েছে। অক্ষয়ের প্রেমিকারূপেই এ ছবিতে দেখা যাবে সোনাক্ষীকে। তবে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও কাজ করেছেন এ অভিনেত্রী। মজার বিষয় হলো, ‘লুটেরা’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই-২’ এ দুটি ছবি নির্মাণ হয়েছে সত্তর দশকের প্রেক্ষাপট নিয়ে। আর দুটি ছবিতে বিপরীতমুখী চরিত্রে কাজ করেছেন সোনাক্ষী। এ বিষয়ে তিনি বলেন, এ দুটি ছবির কাহিনীই ভিন্ন ধরনের। ‘লুটেরা’ ছবিতে আমি বলতে গেলে পাগল প্রেমিকারূপে কাজ করেছি, যে কিনা তার প্রেমিক ছাড়া কিছুই বুঝে না। আমাদের সম্পর্কে নানারকম বাধাবিপত্তি আসে। সেই বাধাবিপত্তির সঙ্গে যুদ্ধ করি আমরা প্রতিনিয়ত। আর ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই-২’ হচ্ছে একটি অ্যাকশনধর্মী ছবি। এখানে গ্যাংস্টারদের জীবন কাহিনী উঠে আসবে। ছবিতে অনেক অ্যাকশন দৃশ্যেও আমি কাজ করেছি। ছবিটি দর্শকদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫