Skip to content

বিএনপি বড় নেতাদের কুত্তার মতো পিটামু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ হুমকি দেন।
নাজমুল তার স্ট্যাটাসে লেখেন, ‘তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলামনা কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। ন্যাড়ী কুত্তার মতো পিটামু বি এন পি র বড় নেতাদের।’
উল্লেখ্য, দুপুর বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান খালেদা জিয়া। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মী অতর্কিতে হামলা চালায়। এ ঘটনার পর এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এতে তিনি আহত হন এবং তার গাড়িটি ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর বিকেলে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্ব ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকেরা বিএনপির মিছিলে হামলা করে। তাদের খালেদা জিয়ার গাড়িবহরে হামলার করার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫