Skip to content

কাপাসিয়ায় তারাগঞ্জ কলেজের প্রাক্তন ছাত্র ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে শতবর্ষ উৎসবকে সফল করার জন্য গতকাল শুক্রবার বিকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র ফাউন্ডেশনের আহবায়ক কাপাসিয়া উপজেলা পরিষদনের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ বোরহান উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, যুগ্ম-সচিব নুরুজ্জামান, জসিম উদ্দিন সিকদার, শেখ মঞ্জুর বারী মন্জু, আব্দুস সালাম, মাজহারুল ইসলাম মঞ্জু, অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যাপক আওলাদ হোসেন সরকার, বজলুর রশীদ, মাসুদ আলম, সাইফুল ইসলাম মিল্টন, ফরিদ বক্স প্রধান জনি, শামীম আহমেদ, কবির পালোয়ান প্রমূখ। সভায় ২০১৮ সালে প্রতিষ্ঠানের শতবর্ষ উৎসবকে সফল করার জন্য প্রাক-প্রস্তুতি হিসাবে আগামী মার্চে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা কারার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাক্তন ছাত্র ফাউন্ডেশনের আহবায়ক খন্দকার আজিজুর রহমান পেরা অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫