স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে ডাকা দলটির দেশব্যাপী দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিনের হরতাল চলছে। হরতালের শেষ দিনে রাজধানীর ব্যস্ততম দুটি বাস টার্মিনাল গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার সকালে নগরীর প্রধান দুটি টার্মিনালে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
মহাখালী এনা পরিবহণের কাউন্টারের ম্যানেজার সেলিম হাওলাদার রাইজিংবিডিকে বলেন, হরতালের কারণে এখান থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হরতালে পিকেটাররা গাড়ি ভাংচুর, আগুন ধরিয়ে দেয় তাই গাড়ি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাস মালিকের নিষেধ আছে কিনা এমন প্রশ্নের তিনি বলেন, মালিক পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে তারা বলেছে পরিস্থিতির বুঝে সিদ্ধান্ত নিতে।
তিনি আরো বলেন, হরতালে সাধারণত যাত্রীর চাপ থাকে না। তারপরও দুই একজন এসে ফিরে যাচ্ছেন।
তিনি বলেন, আজ হরতালের শেষ দিন তাই রাত থেকেই কাউন্টার থেকে দূরপাল্লার সকল বাস ছাড়বে।
হরতালে ছাড়েনি দূরপাল্লার বাস
আপডেট :January 1, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
