কালিয়াকৈরে(গাজীপরু) প্রতিনিধি ॥
কালিয়াকৈরের সোনাতলা এলাকায় বুধবার গভীর রাতে কালিমন্দিরে রক্ষিত প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনতলা সার্বজনিন কালিমন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিষনু বর্মনের থাকার ঘর সংলগ্ন মন্দিরে রক্ষিত প্রতিমা কালিঠাকুর, মহাদেব, ঢাকনি, জুগুনি,ও সর্পের মাথা বুধবার গভীর রাতে কে বা কারা ভাংচুর করে ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে বিষনু জানায়, বৃহস্পতিবার সকালে তিনি ঘুম হতে উঠে মন্দিরের রক্ষিত প্রতিমাগুলি ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয় ইউপি আলাল উদ্দিন, সুরুজ মিয়া ও আফজাল হোসেনকে জানায় এবং পরে তাদের পরামর্শে মন্দির কমিটির সভাপতি স্থানীয় অরুন কুমার বর্মন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈরে প্রতিমা ভাংচুর
আপডেট :January 1, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
