Skip to content

রাজধানীতে দুই প্রতিষ্ঠানের দেড়লাখ টাকা জরিমানা

ঢাকা: অনুমতি ছাড়া বাজারজাত করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাজধানীর বিজয়নগর ও শাহজাহানপুর এলাকায় ‍অভিযান চালিয়ে ফেইথ অ্যান্ড ফেবার ট্রেড ইন্টারন্যাশনাল ও বিসমিল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরকে দেড়লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রট শীলু রায়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া কসমেটিকস পণ্য বিক্রয় ও বিতরণ করায় বিজয়নগরের ফেইথ অ্যান্ড ফেবার ট্রেড ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা ও শাহজাহানপুর এলাকার বিসমিল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরকে খাদ্যপণ্য নোংরা ও খোলা পরিবেশে প্রস্তুত ও বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫