বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিশ্ব ইজতিমা সফল করতে অবরোধ কর্মসুচী প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বুধবার সকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেছেন, বিশ্বের মুসলিম উন্মাহর কাছে বাংলাদেশের মান-সম্মান যাতে ক্ষুন্ন না হয় সেজন্য মুসুল্লীদের ইজতিমায় আসার পথ সুগম করতে অবরোধ প্রত্যাহার করা জরুরি।
ধর্মমন্ত্রী বিএনপির অবরোধ কর্মসুচীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের পৃষ্টপোষকতায় বিএনপি বাংলাদেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আগামী ৯ জানুয়ারী থেকে টঙ্গীতে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। আর এমন সময়ে বিএনপি সারা দেশে অবরোধ ঘোষণা করেছেন। তিনি বলেন, বিএনপির নেত্রীকে বিনয়ের সাথে অনুরোধ কবরো দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ করে ধর্মপ্রাণ মুসুল্লীদের বিশ্ব ইজতিমা সফল করতে অবৈধ অবরোধ প্রত্যাহার করবেন।
ধর্মমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রতি সম্মান দেখায় না। তারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। তা না হলে ইজমিতার সময় অবরোধ কর্মসুচী দিতেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনাপোলে যারা আটকা পড়েছেন, তাদেরকে ইজতিমায় আসার সুযোগ করে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খান মিল্কী ও নাজিমউদ্দিন আহমদ, শহর আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, রেজাউল হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
ইজতেমার জন্য অবরোধ প্রত্যাহারের আহ্বান
আপডেট :January 7, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
