Skip to content

অবরোধ চলবে : খালেদা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা :‘দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র’ পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জোটের সব নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘অবরুদ্ধ’ বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সালাহউদ্দিন জানান, চলমান আন্দোলনে যারা সরকারি ‘পেটোয়া বাহিনীর’ হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫