স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র নেতৃত্বে ২০ দলীয় জোটের অবরোধ সমর্থনে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। এসময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ এবং বেশকিছু লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মো. রেজাউল হক রিয়াজের নেতৃত্বে তারা এ মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শিবির বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণ এবং লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর চালায়। পরে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যান।
