Skip to content

হোয়াইট হাউজের সামনে আ.লীগের মহাসমাবেশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজ সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত-শিবির নিষিদ্ধ করার ও যুদ্ধাপরাধীদের বিচারের গণদাবির প্রতি মার্কিন প্রশাসনের জোরালো সমর্থন আদায়ের জন্য ৫ জানুয়ারি ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সর্ববৃহৎ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগ সমর্থিত এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রবাসী বাংলাদেশিরা দুপুর ১টার দিকে ওয়াশিংটন ডিসির মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে জড়ো হন। এসময় তারা জামায়াত-শিবির নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে নানান স্লোগান দেন। এখানে সমাবেশ শেষে প্রবাসীরা পায়ে হেঁটে হোয়াইট হাউজের সামনে যান। এর আগে স্মারকলিপিটি ই-মেইলে হোয়াইট হাউজের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। তারা জামায়াত-শিবির নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে স্লোগান দেন এবং এর সমর্থনে লেখা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন তুলে ধরেন। কয়েক ঘণ্টার জন্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজ সামনের রাজপথগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে প্রবাসী সংগঠনগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, নিউজার্সি আওয়ামী লীগ, মিশিগান আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী লীগ, জর্জিয়া আওয়ামী লীগ, শিকাগো আওয়ামী লীগ, ক্যালির্ফোনিয়া আওয়ামী লীগ, টেক্সাস আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগ, বাফেলো আওয়ামী লীগ, সাউথ জার্সি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি, ওলামা লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিপুলসংখ্যক প্রবাসী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশে চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতি এবং একাত্তরের ঘাতকদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার গণদাবির প্রতি মার্কিন প্রশাসনের জোরালো সমর্থন আদায়ের অভিপ্রায়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বক্তব্য রাখেন এ দুটি স্থানে।

ড. সিদ্দিকুর রহমান তার বক্ত্যবে বলেন, ‘জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির হচ্ছে সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের মানুষ এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আজ ঐক্যবদ্ধ। ২০১৪ সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে নতুন নতুন উন্নয়ন কর্মসূচিগুলো সফল করতে আমরা প্রবাস থেকে আওয়ামী লীগ সরকারকে সব সময় সহযোগিতা করবো।’

সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তার বক্ত্যবে বলেন, ‘আজ দেশের মানুষ ভালো আছে, দেশ এগিয়ে যাচ্ছে। সীমিত সম্পদ নিয়েই বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে মডেল হিসেবে পরিণত হয়েছে কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কারণে।’

যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেমন শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ, ঠিক একইভাবে এক কোটি প্রবাসীও শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রচণ্ড শীতের মধ্যেও আজকের এ বিশাল সমাগম তারই ইঙ্গিত বহন করছে।’

এ দু’টি সমাবেশের পর সবাই বাংলাদেশ দূতাবাসে যায় এবং রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসীরা অবিচল আস্থাশীল থাকবে বলে উল্লেখ করার পাশাপাশি অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

নেতাদের মধ্যে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুর রহমান, আক্তার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহবুবুর রহমান, শাসমুদ্দিন আজাদ, লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, শাহ বখতিয়ার, জালাল উদ্দির রুমি, এম এ করিম জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার-সম্পাদক হাজী এনাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সোলায়মান আলী, উপদেষ্টা শাহজাহান মাহমুদ, আব্দুল জলিল, শাহানারা রহমান, সেফু রহমান, ডেনী চৌধুরী, শামছুল আবেদিন, আনোয়ার হোসেন, রুহেল চৌধুরী, আমিন কোতওয়াল, মুজিবুল মাওলা, রেজাউল করিম চৌধুরী, আলী হোসেন গজনবী, ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ, রফিকুল ইসলাম, মাহী উদ্দিন, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিটি আওয়ামী লীগের মহিলা সম্পাদিক মুর্শেদা কাঁকন, যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম, জামাল হোসেন, জামাল আহমেদ, জাকির হোসেন, বদরুন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হাসানুজ্জামান সবুজ, ছাত্রলীগের সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর, হেলাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, আনোয়ার হোসেন, এম এ বিপ্লব, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আনোয়ার হোসেন, মো. সাহাব উদ্দিন, স্বামীম আহমেদ, জাসদের মোস্বাবীর আহমেদ ও নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক রহিমুজ্জামান সুমন, শিকাগো আওয়ামী লীগের সভাপতি মুনির হোসেন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, সাইকুল ইসলাম, আবুল হোসেন, নজরুল ইসলাম, আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, টিটু রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫