Skip to content

খালেদা আদালতে যাচ্ছেন না আজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ছেলের (আরাফাত রহমান কোকো) মৃত্যুতে খালেদা জিয়া শোকে মু‏হ্যমান। বর্তমানে তিনি ভীষণ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শে রয়েছেন। শোক কাটিয়ে উঠতে তার অনেক সময়ের প্রয়োজন।
তিনি আরো জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও নিরাপত্তাসহ অন্যান্য কারণ দেখিয়ে এক মাসের সময় চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে।
আজ আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে। আশা করি আদালত মানবিক বিষয়টি বিবেচনা করে আমাদের সময় দেবেন।
গত ১৫ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫