Skip to content

রাজধানীর মৌচাকে জামায়াতের মিছিল-অবরোধ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ২০ দলীয় জোটের সমাবেশে বাধাদানের প্রতিবাদ, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ২৬তম দিনে রাজধানীর মৌচাক এলাকায় সমাবেশ, মিছিল ও অবরোধ করে জামায়াতে ইসলামীর কর্মীরা।
শনিবার সকাল ৮.৩০টায় মৌচাক এলাকায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুবুর রহমান, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন ও ছাত্রনেতা আকরাম হোসেন প্রমুখ।
এছাড়াও মগবাজার, ওয়্যারলেছ, নয়াটোলা, মধুবাগসহ বেশ কয়েক জায়গায় পিকেটিং করে জামায়াত কর্মীরা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫