কক্সবাজার প্রতিনিধি ॥ দেশ নিয়ে চলমান যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার কক্সবাজারের রামুতে স্থাপিত সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এর আগে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রামু ১০ পদাতিক সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
পরে প্রধানমন্ত্রীকে কুচকাউয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিসতি।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন রাষ্ট্রের দূতরাও অংশ নিয়েছেন।
‘সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে’
আপডেট :March 1, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
