Skip to content

পল্টনে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টনে জামায়াত নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ ৩টি যানবাহন ভাঙচুর করে।

এ সময় টহলরত পুলিশ সদস্যরা মিছিলে হামলা করে ২ জামায়াত কর্মীকে আটক করে।

রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে তারা পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ মিছিলে হামলা চালিয়ে ২ জামায়াত কর্মীকে আটক করেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

তবে তাৎক্ষণিক ভাবে হতহাতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫