Skip to content

তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের (মাহিন্দ্র) চাপায় জাহাঙ্গীর (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার ( ৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী গ্রামের শরীফ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাচন্ডী এলাকায় পাথর কোয়ারি থেকে ট্রাক্টরে পাথর বোঝাই করে রাস্তায় উঠার সময় ওই শ্রমিক চলন্ত ট্রাক্টরে উঠতে যায়। এ সময় হাত ফসতে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দেবগনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫