Skip to content

মোশাররফ করিম এবার জেলে

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: কুয়াকাটায় আছেন মোশাররফ করিম। না তিনি অবকাশ যাপনে যাননি। গেছেন একটি টেলিফিল্মের দৃশ্য ধারণের কাজে। কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশে জেলে পাড়ায় গেছেন। অবশ্য তিনি জেলে চরিত্রে অভিনয় করছেন। সাদা গেঞ্জি, লুঙ্গি আর মাথায় গামছা পেঁচিয়ে তিনি হয়েছেন পুরোদস্তুর জেলে।

মোশাররফ করিম ছাড়াও এই টেলিফিল্মে অভিনয় করছেন মারজুক রাসেল ও মৌসুমী হামিদ। দঢেউদ নামের এই টেলিছবিটি মো. আবু রাজিনের মূল গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মাহমুদুল হাসান টিপু।
জানা যায়, চর দখল, মাছ ধরা ও এখানকার বসবাসকারী মানুষের জীবন সংগ্রামের গল্পই হলো এই টেলিফিল্মের উপজীব্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫