Skip to content

হাসপাতালে আহমদ শফি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহমদ শফি বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী।
তিনি বলেন, বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাতে আহমদ শফিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে আছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫