Skip to content

মেসি’র কাঙ্তি কোচ মার্টিনো

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনায় সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ জেরার্ডো মার্টিনো ও কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসির জন্ম শুধু একই দেশে নয় বরং একই শহরে। আর্জেন্টিনার রোজারিও শহরের প্রতিটি ফুটবল মাঠ তাদের দু’জনের নখদর্পে। এক বছর আগে তিনি স্বদেশী কোচ জেরার্ডো মার্টিনোর প্রশংসা করে মেসি বলেছিলেন, আমি ‘টাটা’ মার্টিনোকে অনেক পছন্দ করি। তিনি বড় মাপের একজন কোচ। দতার সঙ্গে টিম চালানোর মতা আছে তার। তাকে আমি অনেক সম্মান করি।
লিওনেল মেসির অন্তরের কথাই যেন রাখল বার্সেলোনা কর্তৃপ। টিটো ভিলানোভার অবসরের পর স্প্যানিশ কাব বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার ৫০ বছর বয়সী জেরার্ডো মার্টিনো। মঙ্গলবার কাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, টিটো ভিলানোভার এই উত্তরসূরি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চতুর্থ আর্জেন্টাইন হিসেবে তিনি দুই বছরের জন্য বার্সেলোনার কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন।
খেলোয়াড় মার্টিনো
‘টাটা’ হিসেবে পরিচিত মার্টিনো আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েসের হয়ে খেলা শুরু করেন ১৯৮০ সালে। বার্সেলোনার দায়িত্ব নেয়ার আগে তিনি সেই শুরুর কাবের কোচের দায়িত্ব পালন করেন গত মওসুমে।
১৭ বছর বয়েসে মার্টিনোর ফুটবল জীবনের শুরু আর্জেন্টিনার কাব নিউওয়েলস ওল্ড বয়েসে। এই দলটিতেই তিনি কাটিয়েছের ক্যারিয়ারের সুবর্ণ সময়। দলটির হয়ে ৫০৫টি ম্যাচ খেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নিউওয়েলস ভক্তদের ভোটে দলটির ইতিহাস সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন মার্টিনো। পরে চিলি ও ইকুয়েডরের কয়েকটি কাবেও খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ার শেষে বুটজোড়া তুলে রাখেন ১৯৯৬ সালে।
কোচিং ক্যারিয়ার
কোচ হিসেবেও বেশ সফল মার্টিনো। ১৯৯৮ সালে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ‘বি’এর দল ব্রাউন আরেসিফের কোচ হিসেবে তার এই জীবনের শুরু। এরপর একে একে বেশ কয়েকটা কাবের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি দায়িত্ব পান প্যারাগুয়ে জাতীয় দলের। তার অধীনে লাতিন আমেরিকার দেশটি ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে। সেবার স্পেনের কাছে ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এ ছাড়া পরের বছর কোপা আমেরিকায় ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে। এরপরই পুরানো কাব ওল্ড বয়েসে ফিরে আসেন তিনি কোচ হিসেবে। সাফল্য পেতেও খুব একটা দেরি হয়নি। তার কোচিংয়ে এ বছরের কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে উঠেছিল দলটি। এর আগে লীগ শিরোপা জেতে ওল্ড বয়েস।
২০০৭ সালে দণি আমেরিকার বর্ষসেরা কোচ মনোনীত হয়েছিলেন টাটা মার্টিনো।
এসব প্রাপ্তি বা অর্জনের মাঝে একটা শূন্যতা অবশ্য থেকেই যাচ্ছিল তার। এর আগে কখনোই ইউরোপীয় ফুটবলে কোচিং করাননি ৫০ বছর বয়সী মার্টিনো। এবার সেই সুযোগ পেয়ে গেলেন বার্সেলোনার কল্যাণে।
অসুস্থতার কারণে গত শুক্রবার বার্সাকে ভিলানোভা বিদায় জানানোর পর থেকে নতুন কোচের সন্ধানে নামে কাতালান দলটি। সোমবার স্পেনের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য কোচ হিসেবে মার্টিনোর নাম এলে মঙ্গলবার তা নিশ্চিত করে বার্সেলোনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫