Skip to content

ডেটিং করছে ডয়না পেন্টি

বিনোদন ডেস্ক ॥ নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ককটেলখ্যাত অভিনেত্রী ডায়ানা পেন্টি। তিনি নাকি এখন ডেটিং করছেন মুম্বাইয়ের হীরক ব্যবসায়ী হারশ সাগরের সঙ্গে।

জানা যায়, গত বছর সাইফ আলি খানের বিপরীতে ‘ককটেল’ ছবিতে অভিনয়ের পর থেকেই ডায়ানা আরো বেশ কয়েকটি অফার পেয়েছিলেন। কিন্তু তার একটি তিনি গ্রহণ করেননি। এর কারণ তার নতুন বয়ফ্রেন্ড হারশ। তিনিই নাকি ঠিক করছেন ডায়ানা কোন ছবিতে কাজ করবে, কোনটিতে করবে না।

বর্তমানে বলিউডে খবর ছড়িয়েছে যে, সুরাজ বারজাতিয়ার পরবর্তী ছবিতে ডায়ানা সালমান খানের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া নামি পরিচালক সাজিদ নাদিওওয়ালাও নাকি তাকে নতুন ছবিতে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন তা ঝুলে আছে নতুন প্রেমিক হারশের মর্জির ওপর। অবশ্য এ ব্যপারে ডায়না কোনও মন্তব্য করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫