Skip to content

ভেদরগঞ্জে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি ॥
শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াজিদ হাসান রাকিব (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৬ জুলাই সকাল ১০টায় সংবাদ পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।রাকিব পটুয়াখালী সদর উপজেলার ইদ্রীস আলী শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ন্যাশলাল ব্যাংক ভেদরগঞ্জ শাখার সেকেন্ড অফিসার ওয়াজিদ হাসান রাকিব ভেদরগঞ্জ পৌর এলাকার সফি বাড়িতে ভাড়া থাকতেন। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওয়াজিদ হাসান রাকিবের লাশ উদ্ধার করে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, সংবাদ পেয়ে ব্যাংক কর্মকর্তা ওয়াজিদ হাসান রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫