Skip to content

গোয়ালন্দ পৌর কর্মচারিদের চারমাস বেতন নেই

উপজেলা প্রতিনিধি ॥
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার তহবিল সঙ্কটের কারণে কর্মকর্তা কর্মচারিরা চার মাস ধরে বেতন ভাতা পাচ্ছেনা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। একই কারণে তাদের মধ্যে ঈদের আনন্দও নেই।

জানা গেছে, দ্বিতীয় শ্রেণীভুক্ত গোয়ালন্দ পৌরসভায় বর্তমান ৭২ জন কর্মকর্তা ও কর্মচারি রয়েছে। এর মধ্যে ৩৪ জন নিয়মিত ও ৩৮ জন অনিয়মিত (মাস্টার রোল) ভাবে কাজ করছেন।

পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতি মাসে বেতন-ভাতা পরিশোধ করা হয়ে থাকে। কিন্তু এপ্রিল মাস থেকে সব কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বন্ধ রয়েছে।

গোয়ালন্দ পৌর কর্মচারি সংসদের সভাপতি লুৎফুল করিম টিটু জানান, চার মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় রোজার মধ্যে সাধারণ কর্মচারিরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

গোয়ালন্দ পৌরসভার সচিব সিদ্দিক আলী খান জানান, পৌর এলাকায় অবস্থিত সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে মোটা অংকের কর পাওনা রয়েছে। টাকাগুলো আদায় না হওয়ায় বর্তমান পৌরসভার রাজস্ব তহবিলে সঙ্কট দেখা দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫