Skip to content

মেঘালয় থেকে সালাউদ্দিনের ফোন! দাবি স্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর একজন কর্মকর্তা মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলানিউজে ফোন করে বিষয়টি জানান।

তিনি বলেন, ভারতের আসাম রাজ্যের মেঘালয় থেকে টেলিফোন করে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে কথা বলেছেন।

হাসিনা আহমেদ কথা শেষ করে বিএনপি’র মিডিয়া উইংয়ে জানান বলেই দাবি এই কর্মকর্তার। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ মেঘালয়ের একটি জঙ্গল থেকে তার স্ত্রীকে ফোন করেন। তিনি তাকে বলেছেন, কে বা কারা তাকে গভীর জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে।

বিষয়টি হাসিনা আহমেদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার লক্ষ্যে তার সিটিসেল নম্বরে বার বার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫