বিনোদন ডেস্ক ॥
ঢাকা: এত দিন শুধু জাজ মাল্টিমিডিয়ার ছবিতে অভিনয় করলেও এবার নতুন সিদ্ধান্ত জানালেন মাহী। এখন থেকে পারিশ্রমিক ও গল্প পছন্দ হলে যেকোনো ছবিতে কাজ করবেন তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। প্রথম ছবির নামও ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ‘পাষাণ’ নামের ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।
মাহী বলেন, ‘প্রযোজক কে, কিংবা কোন প্রোডাকশন হাউসের ছবি, সেসব নিয়ে ভাবছি না। এখন থেকে গল্প, চরিত্র, ছবির বাজেট আর পারিশ্রমিক বিচার করেই সিদ্ধান্ত নিতে চাই। এরই মধ্যে আরো কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আরো অন্তত পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হব। আমার আত্মবিশ্বাস আছে। দর্শকরা বরাবরের মতোই আমার কাছ থেকে ভালো ছবি উপহার পাবেন।’
মাহী অভিনীত শেষ ছবি মুক্তি পায় এ বছরের শুরুতে। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ নামের ছবিটিতে মাহীর বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ। আসছে ঈদে মাহী অভিনীত ‘অগ্নি ২’ ছবিটি মুক্তি পাবে। যৌথ প্রযোজনার এই ছবিতে মাহীর বিপরীতে আছেন কলকাতার ওম।
মাহীর নতুন সিদ্ধান্ত
আপডেট :May 19, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
