বিনোদন ডেস্ক ॥ অ্যাকশনধর্মী ছবি ‘টিনা অ্যান্ড লোলো’তে সাধারণ একটি চরিত্রে অভিনয় করছেন পর্নো তারকা সানি লিওন। এ ছবিতে সানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মডেল ও অভিনতা অমিত গৌর। অমিতকে সর্বশেষ ‘ফোর্স’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। রণবীর কাপুর-জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রয়’ ছবিতে অভিনয় করছেন অমিত।
‘টিনা অ্যান্ড লোলো’তে সানি লিওনের সঙ্গে রোমান্স দৃশ্যে অভিনয় করবেন অমিত। এটাই সানির প্রথম অ্যাকশন ছবি। ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং রাশিয়া ও জর্জিয়াতেই হবে। ছবিটি পরিচালনা করছেন দেবাং ধোলাকিয়া। এ ছবিতে অভিনয় শুরুর আগে সানিকে বিশেষ দেয়া হবে বলে জানিয়েছেন দেবাং।
আগস্টের শেষের দিকে শুরু হবে ছবিটির শুটিং। বর্তমানে একতা কাপুরের পরিচালনায় ‘রাগিনী এমএমএস টু’ এর শুটিং নিয়ে ব্যস্ত সানি। এ ছবিটির শুটিং শেষ হলেই ‘টিনা অ্যান্ড লোলো’র শুটিং শুরু করবেন দেবাং। ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিটি।
দুই বন্ধুর মধ্যকার সম্পর্ক নিয়ে এ ছবিটির কাহিনী গড়ে ওঠেছে। ‘জিসম টু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সানির। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পর ‘শুট আউট এট ওয়াডালা’ ছবিতে একটি আইটেম গানে নেচেছেন এ পর্নোস্টার তারকা। সানি লিওন ও অমিত ছাড়াও ‘টিনা অ্যান্ড লোলো’তে লোলো চরিত্রে মিনিশা লাম্বা অভিনয় করবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সানি লিওনের অ্যাকশন
আপডেট :July 27, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
