বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানীতে মাইক্রোবাসে করে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা নিতে বিলম্ব করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এবং ধর্ষিতাকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
চারটি মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।
এছাড়া ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ও জন্ম পরিচয় নির্বিশেষে বৈষ্যমহীনভাবে সবার সেবা নিশ্চিত করার বিষয়ে থানায় সার্কুলার জারি করতে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও ঢাকা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
একই সঙ্গে যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও নারী অধিকারকর্মীদের নিয়ে একটি কমিটি করতে রিটকারী সংগঠনের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে।
আগামী ৩১ মের মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
নারীপক্ষ, মহিলা পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, আইন ও সালিস কেন্দ্র এবং ব্লাস্ট এই রিট দায়ের করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারাহ হোসেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
মাইক্রোবাসে গারো নারীকে ধর্ষণের ঘটনায় হাইকোর্টের রুল
আপডেট :May 25, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
