Skip to content

মালয়েশিয়া সীমান্তে ১৩৯ কবরের সন্ধান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: মালয়েশিয়া সীমান্তে ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবিরের সন্ধানের কথা জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর।

সোমবার (২৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান। অনেকগুলো কবরে একাধিক মরদেহ রয়েছে বলেও জানান খালিদা আবু বকর।

এছাড়া মালয়েশিয়ার উত্তর সীমান্তের পাঁচশ মিটারের মধ্যে ওই ২৮টি বন্দিশিবিরের সন্ধানের কথা জানান তিনি।

পুলিশ প্রধান আবু বকর সাংবাদিকদের জানান, গত ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত পরিচালিত অভিযানে এ কবরগুলোর সন্ধান পাওয়া যায়। চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে একশ মিটার দূরে একটি কবর পাওয়া গেছে বলেও জানান তিনি।

কবর থেকে মরদেহগুলো উত্তোলণে পুলিশের একটি দল সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫