বিনোদন ডেস্ক ॥ বলিউডের অন্য তারকারা যাই বলুন না কেন, ফিল্ম-প্রোমোশনে কোনও বিরক্তি নেই শ্রদ্ধা কাপূরের। পেশা অভিনয় হলে প্রোমোশনের কাজ নিয়ে বেশ ঝামেলায় পড়েন অধিকাংশ স্ক্রিন ব্যক্তিত্ব। কিন্তু শ্রদ্ধা কপূর প্রোমোশনের কাজ বেশ পছন্দই করেন।
আগামী ছবি ‘এবিসিডি-২’ এর প্রোমোশনে শ্রদ্ধা জানালেন, এই কাজটা কখনও কখনও ক্লান্তিকর হলেও এর মাধ্যমেই ভক্তদের এবং মিডিয়ার চটজলদি প্রতিক্রিয়া টের পাওয়া যায়। মানুষের সঙ্গে এ ভাবে যোগাযোগ করতে তাঁর ভাল লাগে।
রেমো ডিসুজা পরিচালিত ‘এবিসিডি ২’ তে বরুণ ধবনের বিপরীতে অভিনয় করছেন তিনি। ২০১৩’র ছবি ‘এবিসিডি’ ছিল কয়েকজন নাচিয়ের কাহিনি। তার সিকোয়েলেও সেই স্পিরিটটা থাকছে পুরোমাত্রায়। ১৯ জুন এই ছবিটি মুক্তি পাচ্ছে।
বিরক্তি নেই শ্রদ্ধার
আপডেট :June 15, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
