Skip to content

‘ধুম ফোর’ ছবির ভিলেন কোন রণবীর?

বিনোদন ডেস্ক ॥ রণবীর কাপুর অথবা রণবীর সিং, বলিউডের এ দুই তারকার মধ্যে একজন হতে যাচ্ছেন ‘ধুম’ সিরিজের চার নম্বর ছবির খলনায়ক। প্রযোজক আদিত্য চোপড়া যে কোনো এক রণবীরকে বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন।

আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ধুম থ্রি’ অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এরপর থেকে ‘ধুম ফোর’-এর জন্য ভক্তদের মধ্যে প্রতীক্ষা চলছে। রণবীরদ্বয়ের কাজ করার সম্ভাবনার খবর চাউর হতেই সবার কৌতূহল বেড়ে গেছে।

প্রথম ‘ধুম’ ছবির ভিলেন ছিলেন জন অ্যাব্রাহাম। পরেরটার খলনায়ক হন হৃতিক রোশন। তিনি চতুর্থ কিস্তিতে ফের কাজ করবেন বলে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিলো। তবে ‘ধুম থ্রি’র পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য এটাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার সাফ কথা, এই সিরিজের কোনো খলনায়ককে যশরাজ ফিল্মস দু’বার নেওয়ার কথা ভাবেনি, ভাববেও না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫