Skip to content

রাজধানীতে গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর সেন্ট্রাল রোডে শুক্রবার দিনগত রাত ১টার দিকে দুর্বৃত্তদের গুলিতে ওবায়দুল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওবায়দুল হক চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম বিএসসি’র ভাগ্নে।
তিনি বসুন্ধরা সিটিতে কোয়ালিটি আইসক্রিমের অফিস ম্যানেজার ছিলেন। অফিস থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল চড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশের ধারণা এটা পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, ওবায়দুল হক বসুন্ধরা সিটিতে কোয়ালিটি আইসক্রিমের অফিস ম্যানেজার ছিলেন। তিনি রাত ১টার দিকে রিকসাযোগে বসুন্ধরা সিটি থেকে কলাবাগানের ভূতের গলিতে তার বাসায় যাচ্ছিলেন। এসময় সেন্ট্রাল রোডে মটরসাইকেল আরোহী কয়েক ব্যক্তি তার মাথায় গুলি চালিয়ে চলে যায়।

টহল পুলিশ পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত আড়াইটায় তিনি মারা যান।

পুলিশের ধারণা, হত্যাকারীরা ছিনতাইকারী নয়। তারা হত্যার জন্যই হামলা চালিয়েছিল। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড।

পুলিশ জানায়, ওবায়দুল হকের সাথে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫