Skip to content

পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম: নগরীর খুলশী থানার লালখান বাজারের টাঙ্কি পাহাড় এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মা ফাতেমা বেগম (৩৫) ও মেয়ে কুলসুম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বৃষ্টির পর পাহাড় ধসে পড়লে মাটিরস্তুপে মা ফাতেমা ও মেয়ে কুসুম চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মা-মেয়ের লাশ উদ্ধার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫