স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়াসিন আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে পল্লবী থেকে তাকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, রাত ১১টার দিকে পল্লবী থেকে মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। ইয়াছিন আলী ২২টি মামলার পলাতক আসামি। এর সবগুলোই নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু নিন্দা জ্ঞাপন করেছেন।
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
আপডেট :September 9, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
