Skip to content

রাখি হইতে সাবধান তরুণ গগৈ

বিনোদন ডেস্ক ॥
বাজার গরম করা কথা বলতে তিনি বরাবরই অভ্যস্ত। রাখি সবন্তের নতুন নিশানা অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

শিনা বরা হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে হইচই চলছে। রাখি ঘোষণা করে দিয়েছেন, ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে নিয়ে ছবি করছেন তিনি। অভিনয় করবেন ইন্দ্রাণীর ভূমিকায়। আইএক্সএন চ্যানেলে দু’টি রিয়েলিটি শো করার সুবাদে নাকি তাঁর সঙ্গে ইন্দ্রাণীর দারুণ বন্ধুত্ব হয়েছিল।

সে সব বলতে গিয়েই রাখি সম্প্রতি বলে বসেন, ইন্দ্রাণী যেমন তাঁর বেস্ট ফ্রেন্ড ছিলেন, তেমনই তরুণ গগৈ-ও নাকি তাঁর খুব ‘কাছের মানুষ’। ঘনিষ্ঠ বন্ধু গগৈ-এর সঙ্গে তাঁর ছবি আছে বলেও দাবি করেন রাখি। ছবির শ্যুটিংয়ে তিনি অসম যাবেন ও গগৈয়ের সঙ্গে দেখা করবেন।

আর যায় কোথায়! গুয়াহাটিতে সাংবাদিকরা ছেঁকে ধরেন গগৈ-কে। কিন্তু গগৈ দেখালেন, অপ্রস্তুত হওয়ার পাত্রই তিনি নন! বরং সহাস্য জবাব এল, ‘‘রাখি সবন্ত আমার এতই ঘনিষ্ঠ যে তাঁর মুখটাই ভাল করে মনে পড়ছে না।’’

মুখ্যমন্ত্রী বলেন, রাখির বক্তব্য শোনার পরেই তিনি স্ত্রী ডলি গগৈকে ব্যাপারটা বলেছেন। অনুরোধ করেছেন, তাঁকে যেন সন্দেহ না করা হয়।

তবে গগৈয়ের আশঙ্কা, ‘‘বললাম বটে, কিন্তু বউ আমাকে আর বিশ্বাস করবে কি না ঠিক নেই। যত চর্চা হবে ততই ভাববে, না জানি কোথায়-কোথায় স্বামীর গোপন বান্ধবী রয়েছে!’’

গগৈয়ের এই রসবোধ রাখি ছাড়া আর কে-ই বা বার করতে পারতেন?-আনন্দবাজারৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫