বিনোদন ডেস্ক ॥
ঢাকা: ফিট থাকতে চান? কার কাছে ট্রেনিং নেবেন বুঝতে পারছেন না। চিন্তা নেই। সানি লিওন আছেন তো। তিনিই শেখাবেন আপনাকে! এবার নিজের ফিটনেসের রহস্য প্রকাশ্যে নিয়ে আসছেন সানি। রবিবার নিজের ফিটনেস ভিডিও লঞ্চ করবেন নায়িকা। শনিবার টুইটারে একথা ঘোষণা করেছেন সানি নিজেই। তিনি লিখেছেন, ‘আগামীকাল আমার ওয়ার্কআউটের ডিভিডি লঞ্চ হবে। আমি আশা করছি সকলে আমার সঙ্গে এবার ওয়ার্কআউট করবেন।’
বলিউডে সানির আগে এই পথ দেখিয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসুর মতো তারকারা। ফিটনেস ট্রেনার মিকি মেহেতার কাছে দীর্ঘদিন ধরে ট্রেনিং নিচ্ছেন সানি। মিকি জানিয়েছেন, ‘‘ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনাে ব্যায়াম ও খুব সহজে করতে পারে। এই ভিডিও শুটের সময় সানির স্বামী ড্যানিয়েলও আমাদের সাহায্য করেছে।’’ তবে শিল্পা বা বিপাশার ভিডিও থেকে সানির ফিটনেস ভিডিও একেবারেই আলাদা। এখানে সানি সহজ কিছু ব্যায়াম করে দেখিয়েছেন। যা বাড়িতে বসে অনায়াসেই ট্রাই করতে পারবেন আপনিও।
স্ত্রূ: আনন্দবাজার
ওয়ার্কআউট করুন সানির সঙ্গে
আপডেট :September 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
