Skip to content

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় শেরেবাংলা নগর থানার এএসআই রুলন আমীন এ মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহম্মেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫