Skip to content

আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় ইতালির নাগরিক খুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই ইতালির নাগরিক তাবেলা সিজার খুন হয়েছেন হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ আট মাস পর দলীয় কার্যালয়ে এসে মির্জা ফখরুল বলেন, দেশে সুশাসনের অভাব, গণতন্ত্রের অভাব।গণতান্ত্রিক পথ খোলা না থাকায় বিদেশি নাগরিক খুন হয়েছে।

তিনি বলেন, জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে আহবান জানাবো যাতে আইনশৃঙ্খলা পরিস্থির উন্নতির জন্য পদক্ষেপ নেয়।

বিএনপি-জামায়াত ইতালির নাগরিককে হত্যা করেছে- সরকারের এমন বিবৃতির জবাবে সাংবাদিকদের ফখরুল বলেন, সরকার সব সময়ই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের ব্যর্থতা থেকে ঢাকেতে চায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫