Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণের (২০) মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের পরনে ছিল ছাই রংয়ের টি-শার্ট ও প্যান্ট।

রোববার (১১ অক্টোবর) সকালে ভাওয়াল গাজীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ভাওয়াল-গাজীপুর রেলক্রসিং পার হওয়ার সময় ভোরে ট্রেনের সঙ্গে ধাক্কা খান ওই তরুণ। এতে তার মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সকাল সাড়ে ৭টার দিকে ওই তরুণের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানান এএসআই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫